বিজ্ঞাপন

নেত্রকোনায় শেখ হাসিনার পোস্টার হাতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় ঝটিকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায়, সকালের দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া এলাকায় হঠাৎ করেই ছাত্রলীগের মিছিল বের হয়। মিছিলে শতাধিকের কাছাকাছি নেতাকর্মী অংশ নেন। তাদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতার ছবি সংবলিত ব্যানার ও পোস্টার দেখা যায়। এছাড়া নেতাকর্মীদের অনেকের হাতে জাতীয় পতাকা এবং লাঠি সদৃশ প্লাস্টিকের পাইপ ছিল।

আয়োজকদের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ আওয়ামী লীগ নেতা আমানুর রশিদ খান জুয়েলের দিক-নির্দেশনায় এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলের ব্যানারেও আমানুর রশিদ খানের ছবি ও নাম ব্যবহার করে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গেছে।

অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে স্থানীয়ভাবে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিম, ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান আকাশ, পিয়াস মীর ও হিমু তালুকদার। এ সময় তাদের সাথে উপজেলা ও স্থানীয় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করার সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গ্রেপ্তারকৃত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে নেতাকর্মীদের উচ্চস্বরে- ‘লও লও লও সালাম, শেখ শেখ শেখ মুজিব’, ‘আইতাছেরে আইতাছে, শেখের বেটি আইতাছে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘পূর্বধলার মাটি, জুয়েল ভাইয়ের ঘাঁটি’ স্লোগান দিতে শোনা যায়।

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রকাশ্যে মিছিলের বিষয়টি প্রশাসনের নজরে আসার পর নড়েচড়ে বসেছে স্থানীয় পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মিছিলের ভিডিওটি পুলিশ প্রত্যক্ষ করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় প্রকাশ্য দিবালোকে গরু চুরি, সিসিটিভিতে ধরা পড়ল চোর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন