বিজ্ঞাপন

নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া: পররাষ্ট্রমন্ত্রী

নতুন করে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ এবং সে দেশে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়া ও চীন সফর শেষে শনিবার (২৭ জুন) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে মালয়েশিয়া বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন এবং আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে মালয়েশিয়া সমর্থন দেবে বলেও দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক কোন পর্যায়ে পৌঁছেছে তা দেশটির প্রধানমন্ত্রীর শেয়ার করা ‘মহাজাদু’ গানেই বোঝা গেছে। 

চীন সফর নিয়ে তিনি বলেন, তিস্তা প্রকল্পে চীন সর্বোচ্চ সহায়তা করবে। এ বিষয়ে ফিজিবিলিটি স্টাডিজ ত্বরান্বিত করতে একমত হয়েছে দুই দেশ। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্বের সম্পর্ক ছাড়িয়ে এবারের সফরে চায়না-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ বন্ধুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরে চীনের সঙ্গে বাংলাদেশের ৮টি সমঝোতা ও ৩টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মোংলা বন্দর এবং চট্টগ্রামের আনোয়ারায় চীনের জন্য বিশেষ ইপিজেড নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একইসঙ্গে তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতায় সম্ভাব্যতা যাচাইয়ে দুই পক্ষ একমত হয়েছে।

মালয়েশিয়াতে দুই লাখ রোহিঙ্গা বসবাস করে। রোহিঙ্গা প্রত্যাবাসনের নীতিগত বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও উল্লেখ করেন ড. খলিলুর রহমান।

এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, চায়না বাংলাদেশের উন্নয়নে স্থায়ী বন্ধু হতে চায়। এছাড়া ব্রিকস এবং সাংহাই কনভেনশনে বাংলাদেশের নতুন সদস্য হওয়াকে চীন সমর্থন করবে।

অন্যদিকে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, চীন বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। সম্পূর্ণ নিজেদের বিনিয়োগে বাংলাদেশে একটি গ্রিন সিটি নির্মাণেও আগ্রহ প্রকাশ করেছেন দেশটির বিনিয়োগকারীরা। কত দ্রুত সময়ের মধ্যে দেশে আরও কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, এই সফরের ভিত্তিতে আগামী তিন মাসের মধ্যেই সরকারের পক্ষ থেকে বেশ কিছু সুদূরপ্রসারী ও শক্তিশালী পদক্ষেপ দেখবে দেশবাসী।

পড়ুন : নতুন উচ্চতায় ঢাকা-চীন সম্পর্ক: আলোচনায় তিন দেশের অর্থনৈতিক করিডর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন