বিজ্ঞাপন

সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৮ মাদকসেবী আটক


মাদকমুক্ত সিরাজগঞ্জ গড়ার লক্ষ্যে পৌর শহরের রেলওয়ে কলোনী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে আটজন মাদকসেবীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা।

শনিবার বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের রেলওয়ে কলোনীতে আটককৃত সেবনকারীদের ভ্রাম্যমান আদালতে এ দন্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসান আহমেদ খান।

শনিবার (২৭ জুন) বিকালে পৌর শহরের রেলওয়ে কলোনী এলাকায় সদর থানা পুলিশের সহযোগিতা ও কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে মাদক নির্মূলের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলো- শহরের মাছুমপুর মহল্লার সুলেমান মন্ডলের ছেলে সুরুজ মন্ডল (৩৫), একই এলাকার মৃত আব্দুল ওয়াদুদের ছেলে সাদ্দাম হোসেন (২১), চরমালসাপাড়া গ্রামের সুলতান সেখের ছেলে অকুল সেখ (২০), একই এলাকার আমির হোসেনের ছেলেন সিয়াম (২০), ফজল সেখের ছেলে রাব্বি সেখ (২০), রতন সেখের ছেলে বাঁধন সেখ (২০). ধানবান্ধি মহল্লার পুলো শেখের ছেলে আনিছুর (৩২) ও হোসেনপুর মহল্লার মৃত শুকুর আলীর ছেলে নুরুল ইসলাম (৩৫)।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকসেবনের অভিযোগে আটজনকে আটক করে প্রত্যেককে দেড় মাস করে সাজা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। যারা মাদক খায় মাদক ব্যবসা করে তাদের সাথে কোন আপোষ নেই। এই ধারাবাহিকতায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশনায় আমি মাদকবিরোধী ক্যাম্পে করছি।

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা সিরাজগঞ্জের শত্রু, দেশের শত্রু। মাদকের বিরুদ্ধে আমি মাঠে নেমেছি। এই ধারাবাহিকতায় আজকে পৌরসভার রেলওয়ে কলোনিতে আট মাদক সেবনকারীকে ধরে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। এ সময় তাদের দেড় মাস করে সাজা দেওয়া হয়েছে। সিরাজগঞ্জে কোনো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর স্থান হবে না। মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। তাই সমাজকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ছাড়া, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানের সময় কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় বিএন‌পির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌর এলাকার রেলওয়ে কলোনী এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করা হয়। পরে আটক হওয়া আটজনকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে ঘাটের ইজারায় অংশ নেওয়ায় বিএনপি নেতার হুমকি, বাড়িছাড়া দুই যুবক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন