ঝিনাইদহে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ সকালে সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
বিজ্ঞাপন
সেসময় সিভিল সার্জন ডাঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রথিন্দ্রনাথ রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিথিলা পারভীন, ডাঃ আলী হাসান ফরিদ জামিল সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলায় আজ ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ১’শ ৮০ জন শিশুকে ১ টি নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৪ হাজার ৪’শ ৩৫ জন শিশুকে একটি করে লাল রঙের এ ক্যাপসুল খাওয়ানো হবে। সর্বমোট জেলা ৫০ হাজার ৬’শ ১৫ জন শিশুকে বিনামূল্যে ১ ডোজ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।


