জামালপুরের মেলান্দহে নিজের শিশুর সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে শ্রাবন্তী নামের এক গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের সোপর্দ করেছেন । আজ রোববার সকালে উপজেলার ভাবকী গোয়ালবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত শ্রাবন্তী বেগম ওই এলকার হুমায়ুন আহমেদের স্ত্রী।
বিজ্ঞাপন
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, খবর আসার পরেই ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে শিশুর মরদেহ ও তার মা শ্রাবন্তী বেগমকে থানায় আনা হয়েছে। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি আরও বলেন এছাড়াও থানায় শিশুটির বাবা, দাদাসহ স্বজনেরা এসেছেন। আমরা জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর হত্যার আসল কারণ ও সকল তথ্য জানতে পারব। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


