বিজ্ঞাপন

শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজি, বালু ও খেয়াঘাটে অনিয়ম, দলীয় পদ বাণিজ্য, ইউনিয়ন পরিষদে প্রভাব বিস্তার, সরকারি অনুদান আত্মসাৎ এবং রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানিসহ বিভিন্ন অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন


অভিযোগে আরও বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মো. নোবেল মীরকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রাণনাশের হুমকি, মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা, ব্যবসায়িক ক্ষতি, ট্রলার দখল এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।


এ ঘটনায় মো. নোবেল মীর সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন এবং বিষয়টি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, খাইরুল ইসলাম সজীব ও উপজেলা বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে বলে দাবি করা হয়।


অভিযোগকারীরা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পড়ুন- সিলেট জেলার নতুন ডিসি হলেন মু. রেজা হাসান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন