বিজ্ঞাপন

জুনের ২৭ দিনে রেমিট্যান্স এসেছে ৩০ হাজার কোটি টাকার বেশি

চলতি জুনের প্রথম ২৭ দিনে দেশে ২৪৫ কোটি ২৪ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩০ হাজার কোটি টাকার বেশি। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৮ লাখ ডলার। রোববার (২৮ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি জুন মাসের প্রথম ২৭ দিনে ২৪৫ কোটি ২৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ৪৪ কোটি ৭৯ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। পাশাপাশি বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৯ কোটি ৩৫ লাখ ডলার।

এদিকে জুনের প্রথম ২৭ দিনে বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ১৬০ কোটি ৫৭ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এছাড়া উল্লেখিত সময়ে বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে আরও ৫১ লাখ ডলার।

অন্যদিকে চলতি জুনের ২৭ দিনেও ৮টি ব্যাংকের মাধ্যমে দেশে কোনো রেমিট্যান্স আসেনি। এরমধ্যে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংক ছাড়াও একটি বিশেষায়িত, ২টি বেসরকারি ও ৪টি বিদেশি ব্যাংক রয়েছে। এই ব্যাংকগুলো হলো- রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি এবং বিদেশি খাতের ব্যাংক আল ফালাহ, হাবিব ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

উল্লেখ্য, গত মে মাসজুড়ে দেশে ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা। যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।

বিজ্ঞাপন

পড়ুন : ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ২৭ হাজার কোটি টাকার বেশি


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন