ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মহাসচিব ডা. মো.জহিরুল ইসলাম শাকিল দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন রিচার্স ইনস্টিটিউট এন্ড হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শনের আগে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জিয়া হার্ট ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাবৃন্দ।
জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় ড্যাব মহাসচিব জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সিসিইউ, আইসিইউ, অপারেশন থিয়েটারসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং অতিথিরা জানান চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসাখাতে দক্ষতা, স্বচ্ছতা ও সেবার মান বজায় রাখার মাধ্যমে জনগণের আস্থা আরও বৃদ্ধি করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
পড়ুন- জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস


