বিজ্ঞাপন

ঘুম থেকে উঠে স্বামীকে না পেয়ে খোঁজ, পাশের কক্ষে মিলল ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে ঘুম থেকে উঠে স্বামীকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের একটি কক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্ত্রী।

বিজ্ঞাপন

বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের খোর্দ গহিরা ৭ নম্বর ওয়ার্ডের পন্ডিতের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহাবুদ্দিন (৩৫) মৃত শামসুল আলমের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং পেশায় নদীপথে চলাচলকারী বিভিন্ন মালবাহী ট্রলারের শ্রমিক ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি তিনি মাদকাসক্ত ছিলেন বলেও পরিবারের সদস্যরা জানিয়েছেন। ঘটনার আগের রাতেও তার সঙ্গে স্ত্রীর পারিবারিক কলহ হয়। পরে রাত আনুমানিক ১২টার দিকে স্বামী-স্ত্রী একই বিছানায় ঘুমিয়ে পড়েন।

ভোর আনুমানিক ৫টার দিকে স্ত্রী ঘুম থেকে উঠে বিছানায় স্বামীকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের একটি খালি কক্ষে গিয়ে দেখেন, ঘরের আড়ার সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন শাহাবুদ্দিন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পড়ুন:মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসীদের ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট

দেখুন:১ জুলাই ২০২৪: যে আন্দোলন বদলে দিলো বাংলাদেশের রাজনীতির গতিপথ! 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন