বিজ্ঞাপন

শুক্রবার ভোরে মুখোমুখি পর্তুগাল ও ক্রোয়েশিয়া

আবারও একই সঙ্গে মাঠে নামতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ। তবে এবার সতীর্থ হিসেবে নয়, প্রতিদ্বন্দ্বী হয়েই মাঠে নামবেন এই দুই তারকা ফুটবলার। কেননা বিশ্বকাপের শেষ ষোলোতে উঠার লড়াইয়ে মুখোমুখি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায়।

গ্রুপ পর্বের খেলায় ‘কে’ গ্রুপ ছিল পর্তুগাল। আর ক্রোয়েটরা ছিল ‘এল’ গ্রুপে। দুদলই নিজেদের গ্রুপে রানার্সআপ হয়েই দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে। এক জয় ও দুই ড্রয়ে পর্তুগালের সংগ্রহ ছিল ৫ পয়েন্ট। আর তিন ম্যাচে দুটি জয় ও একটিতে হেরে ৬ পয়েন্ট অর্জন করে ক্রোয়েশিয়া।

শক্তিমত্তা কিংবা র‌্যাঙ্কিংয়ের বিচারে ক্রোয়েশিয়ার চেয়ে আজ এগিয়েই থাকবে পর্তুগাল। ১৭৬৪.৮৬ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের আট নম্বরে অবস্থান করছে পর্তুগিজরা। সেখানে ক্রোয়েটদের অবস্থান ১৩ নম্বরে।

দুদল একে অপরের বিপক্ষে এখন পর্যন্ত মাঠে নেমেছে মোট ১০টি ম্যাচে। এর মধ্যে সাতটিতেই জয় পেয়েছেন রোনালদোরা। অন্যদিকে ক্রোয়েশিয়া জিতেছে মাত্র একটিতে। আর বাকি দুটি জয় হয়ে ড্র। শেষবার উফেয়া নেশন্স লিগে মুখোমুখি হয়েছিল দুদল। ২০২৪ সালের ১৮ নভেম্বরে অনুষ্ঠিত হওয়া ম্যাচটি ১-১ গোল ব্যবধানে ড্র হয়েছিল।

এদিকে অপ্টা সুপারকম্পিউটারের হিসাবেও আজকের ম্যাচে শেষ হাসি হাসবে পর্তুগালই। অপ্টা বলছে এই ম্যাচে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৫৬.৭ শতাংশ, ক্রোয়েশিয়ার ১৯.৬। আর নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ১৯.৬ শতাংশ।

বিজ্ঞাপন

পড়ুন : বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোর টিকিট কাটল যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন