বিজ্ঞাপন

পিরোজপুরে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ

পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা হাসপাতালের সহকারী পরিচালক ডা. শিশির রঞ্জন অধিকারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নার্সিং ইনস্ট্রাক্টর (ইনচার্জ) বেবী রায়।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে শিরাবরণ করানো হয় এবং পেশাগত দায়িত্ব, মানবিক মূল্যবোধ ও সেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে শপথ পাঠ করানো হয়। বক্তারা বলেন, নার্সিং শুধু একটি পেশা নয়, এটি মানবসেবার অন্যতম মহান ব্রত। দক্ষতা, সততা, শৃঙ্খলা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে রোগীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে নবীন নার্সদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনকল্যাণে দক্ষ ও মানবিক নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : সীতাকুণ্ডে পার্লাইট পাউডারে বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন