বিজ্ঞাপন

৮৮ বছর পর বিশ্বকাপে নকআউট ম্যাচে জিতল সুইজারল্যান্ড

বিশ্বকাপে আলজেরিয়াকে হারিয়ে সহজ জয় পেয়েছে সুইজারল্যান্ড। এমবোলো ও এনদোয়ের গোলে ২–০ গোলে আলেজরিয়াকে হারিয়েছে তারা। ৮৮ বছর পর বিশ্বকাপে নকআউট ম্যাচে জিতল সুইজারল্যান্ড।

বিজ্ঞাপন

শেষ ষোলোতে তারা খেলবে কলম্বিয়া বা ঘানার বিপক্ষে।

ম্যাচের ১১তম মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় সুইজারল্যান্ড। মাঝমাঠ থেকে রুবেন ভারগাসের পাস ধরে আলজেরিয়ার রক্ষণভাগ ভেঙে বক্সের ভেতর ঢুকে পড়েন জোহান মাঞ্জাম্বি। প্রতিপক্ষের ডিফেন্ডারদের বাধা এড়িয়ে দুর্দান্ত এক পাস করেন বক্সে। যেখানে থাকা ব্রিল এমবোলো আলজেরিয়ার ফাঁকা জালে বল জড়াতে কোনো ভুল করেননি। ১-০ গোলে পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হলেও প্রথমার্ধে সুইস রক্ষণভাগের তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি আলজেরিয়া।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আলজেরিয়ার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ড্যান এনদোয়ে। বিরতি থেকে ফিরেই ৪৬তম মিনিটে ডেনিস জাকারিয়ার একটি ক্রস আলজেরিয়ার ডিফেন্ডাররা পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হন। বক্সের ঠিক লাইনে বল পেয়ে যান এনদোয়ে। আলজেরিয়ান গোলরক্ষক জিদানের চোখ ফাঁকি দিয়ে বল পাঠিয়ে দেন পোস্টে।

২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ম্যাচের বাকি সময় আলজেরিয়াকে আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই দেয়নি সুইজারল্যান্ড। শেষ বাঁশি বাজার সাথে সাথেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে মাঠ ছাড়ে সুইসরা।

পড়ুন: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইরানের ২ শীর্ষ নেতাকে হত্যার চেষ্টা ইসরায়েলের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন