বিজ্ঞাপন

সাঈদীর সাফাই সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারীদের একজন গ্রেফতার

দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে পিরোজপুরের সুখরঞ্জন বালীর অপহরণের ঘটনায় জড়িতদের একজনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম এ তথ্য জানান।

শুক্রবার (৩ জুলাই) তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) রাতে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, গ্রেফতার আসামির নাম মোকলেসুর রহমান। তিনি পুলিশের একজন এএসপি। তবে তাকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে, তা এখন প্রকাশ করা হচ্ছে না।

প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হন সুখরঞ্জন বালী। পরে তাকে ভারতের একটি কারাগারে পাঁচ বছর কাটাতে হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ২২ আগস্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ৩২ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন সুখরঞ্জন বালী।

পড়ুন : দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটির বৈঠক আজ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন