ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ যাত্রায় বিশ্বের একশরও বেশি দেশের প্রতিনিধি অংশ নেবেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরআইবি। শুক্রবার (৩ জুলাই) তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এতে শতাধিক দেশের প্রতিনিধিরা তাকে শ্রদ্ধা জানাবেন। খবর আল জাজিরার।
আজ তার মরদেহ রাখা হয়েছে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা নামে পরিচিত ইমাম খোমেনি মসজিদ কমপ্লেক্সে। এদিন শুধুমাত্র বিদেশি প্রতিনিধি ও মেহমানদের শ্রদ্ধা জানানোর সুযোগ দেয়া হচ্ছে। শনিবার (৪ জুলাই) থেকে রাজধানী তেহরানে সাধারণ মানুষরা তাকে শ্রদ্ধা জানাতে পারবেন।
খামেনির শেষ বিদায়ে অংশ নেয়া বিশ্বনেতারা হলেন-
বাংলাদেশ : বাংলাদেশ থেকে খামেনিকে শ্রদ্ধা জানাতে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রতিনিধি হিসেবে যাবেন স্পিকার হাফিজুদ্দিন আহমেদ। এর সঙ্গে বিরোধী দলের প্রতিনিধিরাও ইরান গেছেন।
পাকিস্তান : পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি করতে শেহবাজ বড় ভূমিকা রেখেছেন।
তাজিকিস্তান : তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমোন আজ শুক্রবার তেহরানে এসেছেন।
আর্মেনিয়া : আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনইয়ান তার দেশকে খামেনির শেষ বিদায়ে নেতৃত্বে দিচ্ছেন।
জর্জিয়া : জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলি খামেনিকে শ্রদ্ধা জানাতে যাবেন বলে নিশ্চিত করেছে তার সরকার।
তুরস্ক : তুরস্কের ভাইস-প্রেসিডেন্ট কেডভেট ইলমাজ খামেনির জানাজায় অংশ নেবেন বলে নিশ্চিত করেছে আঙ্কারা।
ভারত : ভারত তার উপ-পররাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গেরিতা এবং বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইনকেজ পাঠাচ্ছে। সৈয়দ আতা হাসনাইন শিয়া মুসলিম। তিনি ভারতে বর্তমানে শিয়াদের মধ্যে সর্বোচ্চ পদধারী ব্যক্তি হিসেবে বিহারে গভর্নরের দায়িত্বে আছেন। এর আগে ভারতীয় সেনাবাহিনীর লেফটেনেন্ট জেনারেল ছিলেন তিনি।
এরসঙ্গে ভারতের বিরোধী দলীয় নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এবং মেহবুবা মুফতিও ভারতীয় প্রতিনিধি দলে আছেন।
চীন : ইরানে চীন তাদের প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে সিনিয়র পার্লামেন্টেরিয়ান হি ওই। তিনি দেশটির ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যানও।
রাশিয়া : রাশিয়া থেকে খামেনির শেষ বিদায়ে যুক্ত হবেন দেশটির সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীও ছিলেন।
আফগানিস্তান : আফগানিস্তান থেকে যাচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এছাড়া বাণিজ্য বিষয়ক প্রথম উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদারও যাচ্ছেন বলে আফগান সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে।
পড়ুন : খামেনির কফিন যাবে কারবালায়, শেষ বিদায় জানাতে ৭ দিনের কর্মসূচি


