বিজ্ঞাপন

মেহেরপুরে কেক কেটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ দুপুরে মেহেরপুরের গাংনী প্রেস ক্লাবে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

এনটিভির মেহেরপুর জেলা প্রতিনিধি রেজ আন উল বাসার (তাপস)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উল দৌলা রেজা এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম। এছাড়াও জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এনটিভি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যমে আস্থার প্রতীক হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

পরে অতিথি ও সাংবাদিকরা এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পড়ুন : আরও ৪ লাখ ৮০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করছে সরকার

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন