বিজ্ঞাপন

পিরোজপুরের প্রতি বাংলাদেশ সরকারের আলাদা দৃষ্টি আছে: জেসমিন সুলতানা জুই

পিরোজপুরের নাজিরপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জেসমিন সুলতানা জুই।

বিজ্ঞাপন

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় নাজিরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোমিনুল কবির সিপারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবু হাসান খান।

মতবিনিময় সভায় সংসদ সদস্য জেসমিন সুলতানা জুই সাংবাদিকদের সঙ্গে একই সারিতে বসে আন্তরিক পরিবেশে উপজেলার উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান টিপু হাজরা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাসান, সদস্য সচিব তারিক আব্দুল্লাহ বাপ্পিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা সভায় অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে নাজিরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্য জেসমিন সুলতানা জুইকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশে সংসদ সদস্য জেসমিন সুলতানা জুই বলেন, পিরোজপুরে প্রতি বাংলাদেশ সরকারের আলাদা দৃষ্টি আছেন। প্রধানমন্ত্রী নিজে পিরোজপুর উন্নয়ন নিয়ে জেলার সকল সংসদ সদস্যগনদের বৈঠক করেছেন।

নাজিরপুরের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের স্বার্থে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব।

এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংশ্লিষ্ট বিষয় সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। তারা নাজিরপুরের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সংসদ সদস্যের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন।

সংসদ সদস্য সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

পড়ুন : গণভোটের গণরায়, ন্যায়বিচার ও সুশাসনের দাবিতে সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন