বিজ্ঞাপন

হামের টিকা: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামের টিকা সংগ্রহে অবহেলা এবং চিকিৎসা ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আবেদনটি করেন হামে মারা যাওয়া ৯ মাস বয়সী শিশু সাউদা মুসকানের বাবা সিরাজুল ইসলাম।

বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রেখেছেন।

মামলায় মুহাম্মদ ইউনূস ও নূরজাহান বেগম ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে আসামি করার আবেদন করা হয়েছে।

আবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে শরীয়তপুর সদরের ৯ মাস বয়সী সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে মার্চের প্রথম সপ্তাহে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে হামের উন্নত চিকিৎসার জন্য ২২ মার্চ মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়।

মামলার আবেদনে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ আনা হয়েছে। এতে উল্লেখ করা হয়, ২৬ মার্চ শিশুটির মায়ের হাতে অক্সিজেন সিলিন্ডার ধরিয়ে দিয়ে নিজেই অক্সিজেন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে তিনি ব্যর্থ হলে এক সুইপারের মাধ্যমে অক্সিজেন লাগানো হয়। এর প্রায় দুই ঘণ্টা পর শিশুটির মৃত্যু হয়।

আবেদনে আরও দাবি করা হয়েছে, সময়মতো হামের টিকা সংগ্রহ না করা, টিকা কার্যক্রমে অব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে দেশে ছয় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে সাউদা মুসকানও একজন। এসব মৃত্যুর দায় সংশ্লিষ্টদের এড়ানোর সুযোগ নেই বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে একই ধরনের অভিযোগে মুহাম্মদ ইউনূস ও নূরজাহান বেগমের বিরুদ্ধে ঢাকার আদালতে করা একাধিক মামলার আবেদন খারিজ হয়েছিল।

পড়ুন : সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন