বিজ্ঞাপন

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছবি ব্যবহারের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার (৫ জুলাই) জারি করা ওই পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রি-ডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞাপন

পরিপত্রটি উপসচিব তানিয়া আফরোজের স্বাক্ষরে জারি করা হয়।

নির্দেশনায় আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রী প্রস্তুতের ক্ষেত্রে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে অনুষ্ঠানের বিষয়বস্তুকে অগ্রাধিকার দিতে হবে এবং প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়, নকশা এমনভাবে করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে প্রতিফলিত হয়। নির্দেশনাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও পরিপত্রে জানানো হয়েছে।

পড়ুন: ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা: এডিসের লার্ভা তিনগুণ, সামনে কি বড় বিপদ?

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন