বিজ্ঞাপন

বাড়ীতেই মাদকের বড় চালান প্রস্তত করেন সাবেক ইউপি সদস্য, স্ত্রী ও দুই ছেলেসহ গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (০৫ জুলাই) দুপুর ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফুলকুড়ি সিএনবি ঘাটে সাবেক ইউপি সদস্য আব্দুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। আব্দুর রহমান চরবাগডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফুলকুড়ি সিএনবি ঘাট এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে মো. আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মোছা. মাসিরুন বেগম (৫০), ছেলে মো. শুকুরদি (৩৪) ও মো. মাসুদ রানা (১৮)। তাদের কাছ থেকে নগদ ২৪ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন, ডিজিটাল ওজন মেশিন, স্বর্ণ-রূপার আংটিসহ মাদক ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

পুলিশ সুপার বলেন, দীর্ঘদিন ধরে সাবেক ওই ইউপি সদস্যের বাড়িতে হেরোইনের চালান আনা হচ্ছিল। রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পরিবারের সদস্যরা মিলে একটি বড় চালান বিভিন্ন স্থানে পাঠানোর জন্য হেরোইন প্যাকেটজাত করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় হেরোইন প্যাকেটজাতে ব্যবহৃত একটি ডিজিটাল ওজন মেশিন, একটি হিটিং বাল্ব, একটি ফয়েল পেপার রোল এবং হেরোইন শুকানোর একটি গামলাও জব্দ করা হয়।করা হয়েছে। এসপি আরও বলেন,আব্দুর রহমান একজন পুলিশের তালিকাভূক্তো শীর্ষ মাদক ব্যবসায়ী। তার উপর চলমান মাদকবিরোধী অভিযান উপলক্ষে বিশেষ নজর রাখছিল পুলিশ। মাদক উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন