টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভেসে উঠেছে। সোমবার বিকেলে উপজেলার বংশাই নদীর একাব্বর হোসেন সেতুর নিচ থেকে লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সেতুর নিচ দিয়ে মরদেহটি ভেসে যেতে দেখে এলাকাবাসী ভিড় জমান। মরদেহের চারপাশে কয়েকটি কাক দেখে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। মরদেহটি কোনো মধ্যবয়সী পুরুষ ব্যক্তির। উজান থেকে স্রোতে ভেসে আসা মরদেহটি দুই থেকে তিন দিন আগে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পানিতে পচে ফুলে ওঠায় মরদেহটি ভেসে উঠেছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
বিজ্ঞাপন
পড়ুন:অন্ধত্ব ও কারাবরণ করেও পদবঞ্চিত ছাত্রদল নেতা নবাব, পকেট কমিটি বাতিলের দাবি
ইমি


