চট্টগ্রামে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি পিআরইউর উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের স্বরণে গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজন করা হয়েছে পিআরইউ শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ফুটবল ফেস্ট।
রবিবার নগরীর কালামিয়া বাজার কেবি টার্ফে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক হাসান মুকুল।
পিআরইউ সদস্য সচিব ইমরান এমির পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক হাজী মোহাম্মদ মহিউদ্দিন, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসিফ চৌধুরী লিমন। বক্তব্য রাখেন পিআরইউ সদস্য নুর উদ্দিন খান সাগর, তৌহিদুল ইসলাম, জহিরুল ইসলাম ও নগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন খান।
প্রথম রাউন্ডের খেলায় ৭ গোলে ব্রাজিল সমর্থক টিমকে পরাজিত করে শহীদ মীর মুগ্ধ টিম। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা সমর্থক টিমকে ২ গোলে পরাজিত করে শহীদ আবু সাঈদ টিম।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

