সিরাজগঞ্জে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে সাইকেল, হেলথ কিট ও শিক্ষা উপকরণ বিতরণ

সিরাজগঞ্জে সুবিধাবঞ্চিত ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে সাইকেল, হেলথ কিট ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভাটপিয়ারী রামনারায়ণ সারদা বহুমুখী উচ্চ বিদ্যালয়, ভাটপিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হরিণা বাগবাটি গার্লস স্কুলের শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বেসরকারি সংস্থা কারামা সলিডারিটি বেলজিয়ামের অর্থায়নে এবং কারামা সলিডারিটি বাংলাদেশের উদ্যোগে এ আয়োজন করা হয়।

জেলা কারামা সলিডারিটি বাংলাদেশের সমন্বয়কারী এস এম আব্দুস সালাম (মামুন)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটপিয়ারী রামনারায়ণ সারদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম খান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হাসনাত আরজু, ভাটপিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা মঞ্জিল এবং কারামা সলিডারিটির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আলী সোহেল।

এ সময় বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা ও বাড়িতে লুটপাট

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন