বিজ্ঞাপন

নির্মাণকাজের ফাঁকে ২৯ লাখ টাকার স্বর্ণালংকার চুরি, উদ্ধার অভিযানে গ্রেপ্তার ১

মেহেরপুরের গাংনী উপজেলার মুন্দা গ্রামে নির্মাণকাজ চলাকালে চুরি হওয়া প্রায় ২৯ লাখ টাকার ১১ ভরি ১৪ আনা স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোমিন (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার মোমিন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামের আলম খানের ছেলে।
পুলিশ জানায়, কুয়েতপ্রবাসী শাহিন আলীর পরিবারের সদস্য নার্গিস খাতুন চোরের ভয়ে স্বর্ণালংকার মাটির নিচে পুঁতে রেখেছিলেন। পরে বাড়িতে টাইলস বসানোর কাজ চলাকালে সেই স্বর্ণালংকার চুরি হয়ে যায়। ঘটনার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার এবং চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোর্শেদ চৌধুরী জানান, সাব-ইন্সপেক্টর জহুরুল ইসলাম, সাব-ইন্সপেক্টর গোলাম সরোয়ার, সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফ, কনস্টেবল সুইট ও কনস্টেবল শরিফুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি দল অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন:ধনু নদী গিলে খাচ্ছে বালু খেকোরা: রাজস্ব হারাচ্ছে সরকার, আতঙ্কে স্থানীয়রা

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন