বিজ্ঞাপন

নেত্রকোনায় বসতঘরে গাঁজার বস্তা: বারহাট্টায় ইউপি মেম্বারসহ আটক ২

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিরাম ইউনিয়নের এক ইউপি সদস্যসহ (মেম্বার) দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের বসতঘর থেকে দুই কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। একজন জনপ্রতিনিধি হয়েও মাদক কারবারে ইউপি সদস্যের এমন সম্পৃক্ততার খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) ভোরে উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন- বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মো. জুয়েল মিয়া (৪২) এবং একই গ্রামের মৃত নবী নেওয়াজ তালুকদারের ছেলে এবং স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. ছন্দু মিয়া (৩৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন নৈহাটি গ্রামে মাদকের বড় চালান মজুত করা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিট থেকে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত ওই এলাকায় ডিএনসির একটি রেইডিং টিম অভিযান চালায়। অভিযানকালে আসামি মো. জুয়েল মিয়া ও মো. ছন্দু মিয়ার দক্ষিণ দুয়ারী টিনশেড বসতঘরে তল্লাশি চালানো হয়।

এ সময় তাদের হেফাজত থেকে দুটি পৃথক প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে এক কেজি করে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের অবৈধ বাজারমূল্য আনুমানিক ৬০ হাজার টাকা বলে জানিয়েছে ডিএনসি।

এ বিষয়ে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে তাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এ ঘটনায় ডিএনসি নেত্রকোনা জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদা বাদী হয়ে আটককৃত আসামিদের বিরুদ্ধে বারহাট্টা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করছেন।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন