বিজ্ঞাপন

আর্জেন্টিনা- মিশরে খেলা নিয়ে টাঙ্গাইলে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা- মিশর ম্যাচ দেখাকে কেন্দ্র করে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমী একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবা রাতে খেলা দেখার সময় দুই শিক্ষার্থীর মধ্যে কথাকাটাকাটি হয়।খেলা শেষে তিন বিভাগের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। যা চলে ভোররাত পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। উভয় পক্ষের সংঘর্ষে প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়ে পড়ে। আহতদের কে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্র জানিয়েছে, সকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৭ জন আহত শিক্ষার্থী টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এবং গুরুতর আহত একজন মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মনির মোর্শেদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষর্থীরা সংঘর্ষে জড়িয়ে পরে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতে পুলিশ ক্যাম্পাসে আসে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার বিষয়ে ভিসি স্যার এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিয়ে বসা হবে।

এ প্রসঙ্গে টাঙ্গাইল সদর থানার ওসি মুক্তার আশরাফ উদ্দিন জানায়, খবর পেয়ে পুলিশ ক্যাম্পাস এলাকায় ছিলো। বড় কোন ধরণের ঘটনা না ঘটনায় পুলিশ মুভমেন্ট করিনি।

পড়ুন : বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ: তৃতীয় স্থানে ঢাকা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন