বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট বা ইআইইউ। লাইভেবিলিটি ইনডেক্সে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে ১৭৩ শহরের তালিকা। তালিকা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বসবাস অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। ২০২৫ সালেও একই অবস্থানে ছিল ঢাকা।
সোমবার ব্রিটেনের প্রভাবশালী সাময়িকী ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বার্ষিক বাসযোগ্য শহরের তালিকায় এই তথ্য উঠে এসেছে।
ইআইইউ’র প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের সবচেয়ে বসবাসযোগ্য শহর ডেনমার্কের কোপেনহেগেন। টানা দ্বিতীয়বারের মতো শীর্ষে অবস্থান করছে শহরটি। স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোর মতো সূচকের আলোকে পয়েন্টের ভিত্তিতে করা হয় এই র্যাংকিং। একশ’র মধ্যে কোপেনহেগেনের গড় পয়েন্ট ৯৮। তালিকার দুই নম্বরে থাকা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার পয়েন্ট ৯৭।
শীর্ষ দশে সবচেয়ে বেশি শহর অস্ট্রেলিয়ার। তালিকার তিন নম্বরে মেলবোর্ন ও চারে অবস্থান সিডনির। আর আটে অ্যাডিলেড। এশিয়ার একমাত্র দেশ হিসেবে জাপানের ওসাকা ও টোকিও দু’টি শহর রয়েছে শীর্ষ দশে। এছাড়াও রয়েছে সুইজারল্যান্ডের দু’টি ও কানাডার একটি শহর।
পড়ুন: তৈরি হয়েছে শক্তিশালী ‘এল নিনো’: বৈশ্বিক দুর্যোগের ঝুকি বাড়ছে
আর/


