বিজ্ঞাপন

সিলেট সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ, আটক-২

সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬৪ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ ও ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

বিজ্ঞাপন

বুধবার (৮ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির অধীনস্থ বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, সোনারহাট, প্রতাপপুর, পান্থুমাই ও শ্রীপুরসহ বেশ কয়েকটি বিওপি এই অভিযানে অংশ নেয়। অভিযানে ভারতীয় মহিষ, টমেটো, ফেন্সিডিল, চকলেট, জিলেট ব্লেড এবং কসমেটিকস সামগ্রী জব্দ করার পাশাপাশি মাদকসহ দুইজনকে আটক করা হয়। একইসঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বড় একটি শিং মাছের চালান, রসুন, সুপারি এবং অবৈধ বালু-পাথর পরিবহনে ব্যবহৃত বারকী নৌকাও জব্দ করা হয়।

আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক মূল্য ৬৪ লক্ষ ৪৬ হাজার টাকা।

বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি নিয়মিত প্রক্রিয়ার অংশ। জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও নিশ্চিত করেন তিনি।

পড়ুন : রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গেপ্তার ৪৩২

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন