বিজ্ঞাপন

সুনামগঞ্জে আবারও বাড়ছে নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিতের শঙ্কা

অতি ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে আবারও বাড়ছে সুনামগঞ্জের নদ-নদীর পানি। জেলার সুরমা, রক্তি, জাদুকাটা, বোলাইসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তবে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টা পর্যন্ত জেলার কোনো নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

‎সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত সুরমা নদীর পানি ৪৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শহরের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদ-নদীর পানিও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

‎পাউবোর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ। একই সময়ে ভারতের মেঘালয় অঞ্চলেও ভারী বৃষ্টিপাত হওয়ায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাব জেলার নদ-নদীতে পড়ছে।
‎আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিন সুনামগঞ্জ ও ভারতের মেঘালয় এলাকায় ভারি থেকে অতিভারি এবং পরবর্তী আরও দুই দিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

‎সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. এমদাদুল হক বলেন, “বর্তমানে জেলার কোনো নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে না। তবে ভারি বৃষ্টিপাত ও উজান থেকে পাহাড়ি ঢল অব্যাহত থাকলে নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

‎এদিকে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার নিম্নাঞ্চল ও হাওর এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন:কুষ্টিয়ায় হাসপাতাল থেকে দুর্ঘটনায় নিহত ব্যক্তির বিচ্ছিন্ন পা গায়েব

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন