বিজ্ঞাপন

কুষ্টিয়ায় হাসপাতাল থেকে দুর্ঘটনায় নিহত ব্যক্তির বিচ্ছিন্ন পা গায়েব

কুষ্টিয়ায় জেনারেল হাসপাতাল থেকে হাসেম আলী (৬০) নামে সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে বিচ্ছিন্ন হারানো পা ছাড়াই দাফন করা হয়েছে ওই ব্যক্তিকে। গতকাল বুধবার বিকেলের ন্যাক্কারজনক এই ঘটনার রহস্য উদঘাটন ও হাসপাতাল কর্তৃপক্ষের বিচার দাবি করেছেন স্বজনরা। পেশায় কৃষক নিহত হাসেম আলী ইবি থানার পশ্চিম আব্দালপুর গ্রামের বাসিন্দা। এদিকে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার দাবী করেছেন এ ঘটনার অভিযোগ নেই।

বিজ্ঞাপন

নিহতের চাচাতো ভাই ও আব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার স্বপন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত হাশেম তার প্রতিবেশী চাচাতো ভাই। সড়ক দুর্ঘটনায় বিচ্ছিন্ন তার ডান পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তির পর অপারেশন থিয়েটারে ডান পা পুরোপুরি বিচ্ছিন্ন করে ড্রেসিং করা হয় তার। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর অপারেশন থিয়েটারে অনেক খোঁজাখুঁজি করে বিচ্ছিন্ন পা পাওয়া যায়নি। পরে রাতেই বিচ্ছিন্ন পা ছাড়াই কৃষক হাসেম আলীর দাফন সম্পন্ন হয়েছে বলে জানান ওই ইউপি চেয়ারম্যান। হাসপাতালের সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে এ ঘটনা ঘটেছে এই অভিযোক তুলে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

জানা গেছে, গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার শাহপুর গ্রামের নতুন মসজিদ মোড় এলাকায় একটি ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ভ্যানযাত্রী হাসেম আলী। এসময় তার ডান পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অপারেশন থিয়েটারে তার ডান পা পুরোপুরি বিচ্ছিন্ন করে ড্রেসিং করা হয়। এবং হাসেম আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপরে হাসপাতালটির অপারেশন থিয়েটারে অনেক খোঁজাখুঁজি করেও হাসেম আলীর বিচ্ছিন্ন ডান পায়ের অংশ খুঁজে পাননি স্বজনরা। বিচ্ছিন্ন পা ছাড়াই লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাসপাতাল ত্যাগ করেন নিহতের পরিবারের সদস্যরা এবং রাতেই নিজ গ্রামের কবরস্থানে দাফন করেন।

এব্যাপারে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হাসান বলেন, গতকাল সড়ক দুর্ঘটনায় নিহত এক জনের বিচ্ছিন্ন পা হারানোর কথা আমিও শুনেছি। আজ বৃহস্পতিবার সকালে অফিসে এসেই বিষয়টি খোঁজ নিয়ে অভিযোগের কোন সত্যতা পাইনি। তিনি আরো বলেন, নিহত ব্যক্তির পরিবারের কেউ এব্যাপারে অভিযোগ করেনি।লিখিত অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে যোগ করেন তিনি।

পড়ুন : যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারির সময় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন