মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মডেল হাইস্কুলের পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ইমরান হোসেন।
তিনি উপজেলার পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০০ ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং খালপাড় বয়ড়া গ্রামের বাসিন্দা।
বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সার্বিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
এদিকে, তাঁর এই মনোনয়নে এলাকার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বিজ্ঞাপন
পড়ুন:কুষ্টিয়ায় হাসপাতাল থেকে দুর্ঘটনায় নিহত ব্যক্তির বিচ্ছিন্ন পা গায়েব
ইমি/


