এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ২৪ এর কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে বৈষম্য দূর করার যে শপথ নিয়েছিলাম আমরা, তা এখনো দূর হয়নি। ফ্যামিলি কার্ড সহ অন্যান্য যে কার্ড ব্যবস্থা জনগণের জন্য বর্তমান সরকার চালু করেছেন, তাতে নিজেদের দলের লোকজনকেই প্রাধান্য দিচ্ছেন। বেকার যুবকদের যে কর্মসংস্থানের কথা বলা হয়েছিল তাও বাস্তবায়ন হচ্ছে না। বছরের পর বছর যায় তাও বেকার যুবকদের চাকরি হয় না। সরকার তাদের নির্বাচন ইস্তেহারে বলেছিল দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। অথচ সাড়ে ৪ মাস যাচ্ছে উল্লাপাড়ার ১ হাজার মানুষও সরকারী চাকুরি পায়নি। যখন এই মানুষগুলো বিক্ষুব্ধ হবে, তখন আবারো একটি গণঅভ্যুত্থান হবে। তাই আমরা চাই বেকারদের কাজের সুযোগ করুন।
তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর মুক্ত মঞ্চে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা উপলক্ষে এক সভায় একথা বলেন।
তিনি আরো বলেন আগামী অক্টোবর মাস থেকে সরকার স্থানীয় সরকার নির্বাচন করতে যাচ্ছেন। জন্য আমরা বিএনপির সরকারকে ধন্যবাদ জানাই। তবে একটি হুঁশিয়ারি, সতর্কতা ও আল্টিমেটাম দিতে চাই, আগামী স্থানীয় সরকার নির্বাচনে কোনরকম ইঞ্জিনিয়ারিং হতে দেয়া হবে না। বিগত তিন টার্ম যারা ভোট চুরি করেছে ঠিক তাদের মতই একই অবস্থা হবে।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ন আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, এস.এম সাইফ মোস্তাফিজ বক্তব্য রাখেন।
তারা বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করি বলেন, বিগত ১৭ বছর আপনারা যেভাবে ছিলেন সেই পরিণতি যদি না চান তাহলে আপনাদের খাই খাই স্বভাব পরিবর্তন করতে হবে। ২০০৬ সালে ছিল খাম্বাসে বিদ্যুৎ নাই এখন বিদ্যুৎ আছে খাম্বা নাই। তারেক রহমানকে খাম্বাও দিতে হবে বিদ্যুত দিতে হবে। অন্য কোন কথা আমরা শুনতে চাই না। তারেক রহমানকে বন্ধু নির্বাচনে সতর্ক করে তারা বলেন, আপনার বন্ধু প্রতিমন্ত্রী মীর শাহ আলমের দুর্নীতির শেষ নেই। বগুড়ায় তার পরিবারের সবার নামে এলাকার নামকরণ করে চাচ্ছেন। এগুলো আপনারা বন্ধ করেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কেউ যেন অংশ নিতে না পারে সেদিক খেয়াল রাখতে হবে। ফ্যাসিস্টের যদি কেউ অংশ নিতে চায় তাদেরকে খাম্বাই বেঁধে রাখবেন। হাসিনা ভারত থেকে যে দেশে আসার কথা বলে ভয় দেখায়। আমরা এ ভয়ে ভীত নই। তার ও আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়ে গেছে।
সমাবেশে এনসিপি ছাড়াও স্থানীয় জামাতের নেতৃবৃন্দের অংশ নেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

