বিজ্ঞাপন

বোয়ালখালীতে চেক প্রতারণা মামলার আসামি নাজিম গ্রেপ্তার

চট্টগ্রামে ২৫ লাখ টাকার চেক প্রতারণা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. নাজিম উদ্দিন ফাহিমকে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

বিজ্ঞাপন

বোয়ালখালী থানা পুলিশ বৃহস্পতিবার তার বাড়ি বোয়ালখালী উপজেলার জৈষ্ঠ্যপুরা গ্রামের গুলককানুবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সে অত্র এলাকার নুরুল ইসলামের সন্তান।

মামলার বাদী মো. নাসির উদ্দিন আদালতে দাখিল করা অভিযোগে উল্লেখ করেন, পাওনা টাকা পরিশোধের উদ্দেশ্যে অভিযুক্ত তার মালিকানাধীন ও পরিচালিত এস এস ফ্যাশন প্রতিষ্ঠানের নামে One Bank Limited-এর একটি হিসাব থেকে ২২ জুন ২০২৫ তারিখে ২৫ লাখ টাকার (চেক নং- ৮৯৬৭০৫৫) একটি চেক ইস্যু করেন।

অভিযোগে বলা হয়, বাদী চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে ২৬ জুন ২০২৫ তারিখে ব্যাংক কর্তৃপক্ষ “Account Closed/Dormant/Blocked” মন্তব্যে চেকটি অনাদায়ী অবস্থায় ফেরত দেয়। পরবর্তীতে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস আইন, ১৮৮১ অনুযায়ী আইনজীবীর মাধ্যমে রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্ত পাওনা অর্থ পরিশোধ করেননি।

এরপর বাদী আদালতে মামলা দায়ের করেন। মামলার সঙ্গে চেকের অনুলিপি, চেক ডিজঅনার মেমো, আইনি নোটিশ, ডাক রশিদ ও প্রাপ্তি স্বীকারপত্রসহ প্রয়োজনীয় নথিপত্র দাখিল করা হয়। অভিযোগ আমলে নিয়ে আদালত নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস আইন, ১৮৮১-এর ১৩৮ ধারায় মো. নাজিম উদ্দিন ফাহিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, “চেক প্রতারণা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. নাজিম উদ্দিন ফাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পড়ুন : চট্টগ্রামে সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন