বিজ্ঞাপন

শিশু ধর্ষণের অভিযুক্তের ফাঁসির দাবিতে চারঘাটে বিক্ষোভ-মানববন্ধন

রাজশাহীর চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযুক্ত দেব চন্দ্রের ফাঁসির দাবিতে শুক্রবার সকালে মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের অনুসারীরা। ভুক্তভোগীর পরিবার এই মানববন্ধনের মাধ্যমে শিশু ধর্ষকের সর্বোচ্চ ফাঁসির দাবি জানিয়েছে এবং ওই সময় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অপরদিকে, জুমার নামাজ শেষে চারঘাট মডেল মসজিদের পেশ ইমাম আতিকুর রহমানের নেতৃত্বে মসজিদের সকল মুসল্লি ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করে প্রতিবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন

ঘটনা প্রসঙ্গে জানা গেছে, চারঘাটে হঠাৎপাড়া গ্রামের ৭ বছরের ওই শিশুটি গত ৮ জুলাই দুপুরে অভিযুক্তের বাড়িতে টিভি দেখতে যায়। ওই সময় বাড়িতে কেউ না থাকায় কেক খাওয়ার প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে দেব চন্দ্র।

পরবর্তীতে চারঘাট মডেল থানায় মামলা রুজু হওয়ার ৬ ঘণ্টার মধ্যে, বুধবার (০৮ জুলাই) রাত ৩:৩০ মিনিটে রাজশাহীর আরএমপি মতিহার থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার আসামি শ্রী দেব চন্দ্র দাসকে (২২) আটক করে র‍্যাব।

এ প্রসঙ্গে চারঘাট মডেল থানার ওসি আব্দুল মালেক বলেন, র‍্যাব-৫ অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে, অভিযুক্ত বর্তমানে জেলহাজতে রয়েছে।

পড়ুন: চট্টগ্রামে দুর্যোগের কারণে সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করলেন ডিসি জাহিদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন