বিজ্ঞাপন

জামালপুরে এমপির গাড়ি ভাঙচুর, পাল্টা হামলায় বিএনপি নেতার গাড়ি ক্ষতিগ্রস্ত

জামালপুরের ইসলামপুরে জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবুর ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পাল্টা হামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়িও ভাঙচুরের ঘটনা ঘটে।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় ইসলামপুর জেলা পরিষদ ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করলে রাত ৮টার দিকে এমপিকে নিরাপদে তার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার মলমগঞ্জে একটি কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সুলতান মাহমুদ বাবু। অনুষ্ঠানে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসমত এবং পৌর বিএনপির নেতা হাসানকে মঞ্চ থেকে নেমে যেতে বলা হলে তাদের সঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সমর্থকদের বাকবিতণ্ডা হয়।

এর কিছুক্ষণ পর সন্ধ্যায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য জেলা পরিষদ ডাকবাংলোতে অবস্থান করছিলেন এমপি। এ সময় তার ব্যক্তিগত গাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে।

ঘটনার পরপরই এমপির সমর্থকরা পাল্টা প্রতিক্রিয়ায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিলে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে যোগাযোগের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের বক্তব্য পাওয়া যায়নি।
সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, “নতুন ইউএনওর সঙ্গে কথা বলার সময় একদল দুষ্কৃতকারী আমার গাড়ি ভাঙচুর করেছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ে ব্যস্ত আছি। পরে বিস্তারিত জানানো হবে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মামলা বা আটক হওয়ার তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পড়ুন : বঙ্গোপসাগরে ট্রলারডুবি : ৩৬ ঘণ্টা পর আলআমিন মাঝিকে জীবিত উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন