বিজ্ঞাপন

মির্জাপুরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) আওতায় ১০ দিনব্যাপী দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ মাসুদ, প্রকল্প পরিচালক আব্দুল হোসাইন এবং উপপরিচালক শহীদুল্লাহ।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সমাজসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পড়ুন : দেশের ৪ সমুদ্রবন্দরের সতর্কসংকেত প্রত্যাহার

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন