বিজ্ঞাপন

সোনারগাঁয়ে র‍্যাব-১১-এর অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‍্যাব-১১।
শনিবার (১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১-এর সিপিএসসি কোম্পানির একটি আভিযানিক দল উপজেলার বড় চেঙ্গাইন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
র‍্যাব-১১ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না বা অস্ত্রটি কার, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে র‍্যাব। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন:প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় দেশের ভাল করার চেষ্টায় আছেন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন