বিজ্ঞাপন

দৌলতপুরে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান, চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

মানিকগঞ্জের দৌলতপুরে দেশীয় প্রজাতির মাছের প্রজনন, সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ মৎস্য আহরণে ব্যবহৃত নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জল জব্দ করা হয়েছে।

শনিবার, উপজেলার চকমিরপুর ইউনিয়নের চকহরিচরণ এলাকা এবং কলিয়া ইউনিয়নের উলাইল বিলে মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী।

অভিযানে ৭০টি অবৈধ চায়না দুয়ারি ও ৬টি ছোট কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানে সার্বিক সহায়তা করেন দৌলতপুর থানা পুলিশের সদস্যবৃন্দ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

পরে জব্দকৃত সকল জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে সহকারী কমিশনার (ভূমি), পুলিশ সদস্য এবং স্থানীয় জনগণের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী জানান, দেশীয় প্রজাতির মাছের প্রজনন, সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ মৎস্য আহরণে ব্যবহৃত নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে। তিনি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সকলের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জ সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় চার নারী আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন