বিজ্ঞাপন

নাশিদা শাফিজ বিন্তির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখ্যান, ইসলামপুরে বিএনপির সংবাদ সম্মেলন

জামালপুরের ইসলামপুরে জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবুর জ্যেষ্ঠ কন্যা ও উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাশিদা শাফিজ বিন্তির বিরুদ্ধে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের আনা অভিযোগ প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা।

শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমোদৌলা পালোয়ান লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, নাশিদা শাফিজ বিন্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ “ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত”। তার ভাষ্য, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এসব অভিযোগ আনা হয়েছে।

একই সঙ্গে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলা হয়। সেখানে দাবি করা হয়, তিনি দীর্ঘদিন ধরে দলের প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তবে এসব অভিযোগের পক্ষে সংবাদ সম্মেলনে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং এ বিষয়ে নুরুল ইসলাম নবাবের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বক্তব্যে তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে বিষয়টির নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু সরদার, দপ্তর সম্পাদক ফিরুজ আহম্মেদ, যুবদলের সদস্য সচিব মাফুদুজ্জামান লুলু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম বিপুল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহানসহ ছাত্রদলের নেতা কায়েস উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : রাজবাড়ীতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন