বিজ্ঞাপন

ভালুকায় কুমির খামার পরিদর্শন করলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কুমিরের যথাযথ সংরক্ষণ ও আধুনিক প্রজনন ব্যবস্থা নিশ্চিত করা হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধি পাবে। খামারীদেরকে বন্যপ্রাণী সংরক্ষণ আইন মেনে ও জীববৈচিত্র রক্ষা করে পরিবেশবান্ধব টেকসই খামার গড়ে তুলার আহবান করেন।

ভালুকার উদ্দীপন নামের কুমির খামার’ পরিদর্শন কালে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি এ কথাগুলো বলেন
এ ছাড়াও খামারের বৈজ্ঞানিক পদ্ধতিতে কুমিরের প্রজনন ও পালনের ব্যবস্থাপনা পর্যবেক্ষণ ও বাণিজ্যিক ভাবে কুমির চাষের গুরুত্ব তুলে ধরেন।

শনিবার দুপুরে তিনি উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামে কুমির খামার পরিদর্শনে করেন । এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুসহ স্থানীয় বিএনপির নের্তৃবৃন্দ।

এর আগে প্রতিমন্ত্রী ভালুকা উপজেলার কয়েকটি মৎস্য খামার পরিদর্শন করেন এবং প্রান্তিক মৎস্যচাষীদের সাথে কথা বলেন। চাষীরা মাছ চাষের নানা প্রতিবন্ধকতা, যেমন মাছের খাদ্যের গুনগত মান,উৎপাদন খরচ বৃদ্ধি ও বাজারজাতকরণের সমস্যা তুলে ধরেন। এসময় প্রতিমন্ত্রী খামারিদের আশ্বস্ত করে বলেন মৎস্য শিল্পের টেকসই উন্নয়নে কাজ করছে সরকার। মৎস্য চাষীদের সমস্যাগুলো চিহ্নিত করে একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধান করার পরিকল্পনা করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : রাজধানীতে পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার পাঁচ শতাধিক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন