বিজ্ঞাপন

চীনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘বাভি’, নিরাপদ আশ্রয়ে ২০ লাখ মানুষ

শক্তিশালী টাইফুন ‘বাভি’ চীনের উপকূলে আঘাত হেনেছে। এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে আঘাত হানা এটি দ্বিতীয় টাইফুন। তবে ঝড়টি আঘাত হানার আগেই ক্ষতিগ্রস্ত এলাকার প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রায় এক হাজার কিলোমিটার বিস্তৃত টাইফুন বাভি শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় প্রথমে চীনের উপকূলীয় শহর তাইজৌতে আঘাত করে। পরে মধ্যরাতে এটি দ্বিতীয়বারের মতো ওয়েনঝৌ শহরে স্থলভাগে প্রবেশ করে।

এর আগে জাপানের দূরবর্তী কয়েকটি দ্বীপে তাণ্ডব চালিয়ে টাইফুনটি তাইওয়ানের উত্তরাঞ্চলের কাছ দিয়ে অতিক্রম করে। এর প্রভাবে তাইওয়ানে ভারী বৃষ্টিপাত হয়। এর আগে ফিলিপাইনে টাইফুনের প্রভাবে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়।

বর্তমানে বাভির শক্তি কিছুটা কমে প্রবল গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে। তবে এতে থাকা বিপুল পরিমাণ জলীয়বাষ্পের কারণে এখনো ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।

পড়ুন: ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন