গাজীপুরের কালিয়াকৈরে ৩৬তম বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, শ্রেষ্ঠ স্বাস্থ্যকর্মীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল— “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।”
রোববার (১২ জুলাই) দুপুরে কালিয়াকৈর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, বিএনপি নেতা মিজানুর রহমান শেলী, জেলা জাসাসের আহ্বায়ক এম. এরশাদ ফকির, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মো. আমজাদ হোসেন, ইউনিয়ন স্বাস্থ্যকর্মী মো. আসাদুল হক ও রেখা আক্তার, শিশু শিক্ষার্থী নিশাত সায়রা আরশী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মাকসুদুন্নবী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সুমন মোল্লা, পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে আজাদ, বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা কর্মী, নার্স, সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের শ্রেষ্ঠ স্বাস্থ্যকর্মীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
শেষে লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
পড়ুন:একতরফা চুক্তির যুগ শেষ’, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের
ইমি/


