বিজ্ঞাপন

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি সড়ক দুর্ঘটনা এবং পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সোনাইছড়ি ও বাড়বকুণ্ড ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিএম ডিপো এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় প্রায় ৪২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

একই দিন বেলা সাড়ে ১১টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়কের ঢাকামুখী লেনে একটি বাসের ধাক্কায় জানে আলম জুনু (৭০) নামে এক বৃদ্ধ নিহত হন। তিনি বাড়বকুণ্ড ইউনিয়নের জুদারপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসেম আলী জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। উভয় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে, একই দিন দুপুর ১২টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত ডেবা পুকুরে গোসল করতে নেমে মো. হৃদয় (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়। তিনি বাড়বকুণ্ড ইউনিয়নের নতুনপাড়া গ্রামের আলমগীরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন বন্ধুর সঙ্গে গোসল করতে নেমে একপর্যায়ে হৃদয় পানিতে নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পড়ুন : বাখরাবাদের ভবন নির্মাণে দুর্নীতি: কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন