চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নে টানা বর্ষণে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে বিএনপি।
রোববার (১২ জুলাই) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহর নির্দেশনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যানের নেতৃত্বে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, বোয়ালখালী উপজেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মো. মোসলেম মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের হাতে ব্যক্তিগত উদ্যোগে নগদ আর্থিক সহায়তাও প্রদান করেন আজিজুল হক চেয়ারম্যান।
নেতৃবৃন্দরা এসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।
পড়ুন : সৈয়দপুরে শ্রমিক নির্যাতন ও চাঁদাবাজির প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে মানবন্ধন


