বিজ্ঞাপন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা সাড়ে ৪ হাজারের কাছাকাছি

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪ হাজার ৪৯০ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ নতুন করে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

গত ২৪ জুন মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে দেশটির ইয়ারাচুই রাজ্যে আঘাত হানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প। পরপর দুটি বড় ধরনের কম্পনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

হোর্হে রদ্রিগেজ জানান, নিহতের সংখ্যা বাড়লেও সরকারি হিসাবে আহতের সংখ্যা এখনো ১৬ হাজার ৭৪০ জনেই রয়েছে। এ ছাড়া উদ্ধারকারী দলগুলো এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন এলাকায় বহু ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনো উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা সংস্থাগুলো।

বিশেষজ্ঞরা বলছেন, অল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে শুধু প্রাণহানি নয়, ব্যাপক অবকাঠামোগত ক্ষতিও হয়েছে।

বর্তমানে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন এবং ধ্বংসস্তূপে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: গালফ নিউজ

পড়ুন : আন্তর্জাতিক জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন