বিজ্ঞাপন

ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বালিটা গ্রামের মোহাম্মদ কাজীর ছেলে মোঃ জুয়েল কাজী (৪৯) এবং অপরজন কুমিল্লা জেলার কোতয়ালী থানার সাংরাইশ গ্রামের মাসুক মিয়ার ছেলে মোঃ মামুন হোসেন (২০)।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জুলাই) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত মধ্যরাতে জানতে পারি যে, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় একদল মাদক কারবারি মাদক বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ঢাকা জেলা ডিবি (দক্ষিন) এর একটি চৌকস টিমের মাধ্যমে শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া সাকিনস্থ ভোজন বাড়ি রেষ্টুরেন্টের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ অভিযানে উল্লেখিত দুই ব্যাক্তিকে আটক করে। পরে ডিবি পুলিশ তাদের হেফাজতে থাকা দুই কেজি গাঁজা উদ্ধার করে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর কার্যালয়ে নিয়ে আসে।

তিনি আরো জানান, ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জানান দীর্ঘদিন ধরে তারা মাদক কারবারের সঙ্গে জড়িত রয়েছে। তারা দেশের সিমান্তবর্তি এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ঢাকাসহ তার আশপাশ এলাকায় বিক্রি করে আসছে। ডিবি পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

পড়ুন:জামালপুরে নদী ভাঙনের শিকার পরিবারের মধ্যে ৩৫ বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

ইমি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন