বিজ্ঞাপন

ধামরাইয়ে শ্বশুরবাড়ির সামনে গাছে ঝুলে ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে শ্বশুরবাড়ির সামনে রাস্তার পাশের একটি গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হাসান মোল্লা (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জুলাই) গভীর রাতে উপজেলার সোমভাগ ইউনিয়নের বানিশ্বর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান মোল্লার বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামে।

স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে হাসান মোল্লা তার শ্বশুর আব্দুল খালেকের বাড়ির সামনে এসে গাছের ডালে রশি দিয়ে গলায় ফাঁস নেন। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, হাসান মোল্লার একাধিক স্ত্রী ছিল। তিনি বিভিন্ন এলাকায় বিয়ে করেছিলেন এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিয়েও তা পরিশোধ করতে পারেননি। এছাড়া তিনি মাদকাসক্ত ছিলেন বলেও স্থানীয়দের অভিযোগ।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আলীম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পড়ুন:সিরাজগঞ্জে রস ব্যবসায়ীকে হত্যা, স্বামী-স্ত্রী-কন্যাসহ পাঁচ জনের যাবজ্জীবন

ইমি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন