বিজ্ঞাপন

বাগেরহাটে র‍্যাবের অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ দুই জন আটক

বাগেরহাটে ৩৩ কেজি গাজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। গতকাল ১২ জুলাই রাত সাড়ে ৮ টায় র‍্যাব ৬ সদর কোম্পানির একটি দল বাগেরহাট সদর থানাধীন দশানী এলাকায় অভিযান চালিয়ে মোংলা উপজেলার খরখরিয়া এলাকার বিভাস মণ্ডলের ছেলে মিঠু মণ্ডল (২১) এবং মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাটা এলাকার বেদার ফকিরের ছেলে ইয়াসিন ফকির (২৫)- কে ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ফুলতলা এলাকায় মিঠু মণ্ডলের বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখানে আরও ২২ কেজি গাঁজা উদ্ধার করে র‍্যাব।এ নিয়ে দুই অভিযানে মোট ৩৩ কেজি গাঁজা জব্দ করা হয়।
র‍্যাব-৬ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন:সিরাজগঞ্জে রস ব্যবসায়ীকে হত্যা, স্বামী-স্ত্রী-কন্যাসহ পাঁচ জনের যাবজ্জীবন

ইমি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন