মানিকগঞ্জের দৌলতপুরে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মো. শহীদ শিকার (৫৫) নামের ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের, দিকে দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের র্খোদ্দ মহেশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শহীদ শিকদার জিয়নপুর ইউনিয়নের র্খোদ্দ মহেশপুর এলাকার মৃত শমসের শিকদারের ছেলে। তিনি পেশায় কৃষিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান,গুড়িগুড়ি বৃষ্টিতে জিয়নপরের চরের র্খোদ্দ মহেশপুর ফসলের মাঠের মধ্যে কাজ করছিলেন কৃষক শহীদ শিকদার। এসময় বৃষ্টিপাতের মধ্যেই হঠাৎ তীব্র বজ্রাপাত শুরু হয়। পরে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতের ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তার। এরপর স্থানীয় কৃষকদের মাধ্যমে তার মৃত্যুর খবর পেয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন নিহতের পরিবারের লোকজন।
এবিষয়ে দৌলতপুর থানার ওসি স্বপন কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। নিহতের বাড়িতে পুলিশ যাওয়ার আগেই তার দাফন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় নাই।
পড়ুন : বাগেরহাটে র্যাবের অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ দুই জন আটক


