বিজ্ঞাপন

সিরাজগঞ্জে খেলনা গাড়িতে থেকে ১২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

সিরাজগঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে খেলনা গাড়ির ভিতর থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

সোমবার বিকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়াদিগর পিংকি পাম্প সংলগ্ন এলাকায় ঢাকা থেকে কুড়িগ্রামগামী বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় রবিউল আলম সিদ্দিকী নামের এক যাত্রীকে আটক করেছে। সে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়াদিগর পিংকি পাম্প সংলগ্ন এলাকায় ঢাকা থেকে কুড়িগ্রামগামী বনফুল পরিবহনের অভিযান চালিয়ে খেলনা গাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রবিউল আলম সিদ্দিকীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিনব এ কৌশলে ইয়াবার চালানটি দেশের উত্তরাঞ্চলে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। মাদক পাচার ও ব্যবসার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে।

পড়ুন:গোপালগঞ্জে নানা আয়োজনে ইমাদ পরিবহনের একযুগপূর্তি উদযাপন

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন