বিজ্ঞাপন

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় । ২০১৫ সালের ১৪ জুলাই প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি ১১ বছরের গৌরবময় পথচলা অতিক্রম করে ১২তম বর্ষে পদার্পণ করেছে।

বিজ্ঞাপন


মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন, আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতা, আন্তঃদলীয় ইংরেজি ভাষার দক্ষতা প্রতিযোগিতা, আলোচনা সভা, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং পুরস্কার বিতরণী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল আহসান। এছাড়া উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. রেজাউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।


আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল আহসান বলেন, দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখার সমন্বয়ে বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পথে রয়েছে। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে জমি অধিগ্রহণসহ বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সীমাবদ্ধতা দূর করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।


ট্রেজারার অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান বলেন, ভবিষ্যতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে উদ্ভাবন, মানবিকতা, সৃজনশীলতা ও দায়িত্ববোধে সমৃদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্রে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সৃষ্টিশীলতা ও নৈতিক মূল্যবোধই আগামী দিনের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সেই যাত্রায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে।

পড়ুন: ফ্রান্স-স্পেন ম্যাচ পরিচালনা করবেন সেই আলোচিত রেফারি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন